5:27 pm, Tuesday, 16 June 2026

শরিফুল-তাসকিনের আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

শুরুটা দেখে মনে হচ্ছিল, ২৭৫ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য খুব একটা কঠিন হবে না। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছিল সফরকারীরা। তবে শরিফুল ইসলামের জোড়া আঘাত ও তাসকিন আহমেদের গুরুত্বপূর্ণ উইকেটে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে বাংলাদেশ।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম চার ওভারেই ৩৮ রান তুলে নেয়। বাংলাদেশের বোলারদের ওপর তখন পুরোপুরি আধিপত্য দেখাচ্ছিল তারা। কিন্তু পঞ্চম ওভারে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল ইসলাম।

নিজের প্রথম ওভারেই অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিসকে ফেরান তিনি। এরপর দুই বল পর আউট করেন ম্যাট রেনশোকেও। মুহূর্তের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই ছিল শরিফুল ইসলামের প্রথম ওয়ানডে ম্যাচ। অভিষেক ম্যাচেই জোড়া আঘাতে নিজের উপস্থিতি জানান দেন এই বাঁহাতি পেসার।

এরপর কুপার কনোলি ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও পাওয়ার প্লে শেষে আবারও আঘাত হানে বাংলাদেশ। নতুন স্পেলে ফিরে এসে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন অ্যালেক্স ক্যারিকে। তবে এই উইকেটের পেছনে বড় অবদান ছিল সৌম্য সরকারের। শর্ট কাভারে দুর্দান্ত এক ক্যাচ ধরে ক্যারির ইনিংসের ইতি টানেন তিনি।

এর আগে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭১ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২০৪ রান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 − seven =

About Author Information

কুমিল্লায় ধর্ষণের মামলায় চার দিন পর হাসপাতাল ছাড়লেন শিবির নেতা জিসান

শরিফুল-তাসকিনের আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

Update Time : ০৫:০৩:০৪ pm, Sunday, ১৪ জুন ২০২৬