10:35 pm, Saturday, 20 June 2026

ধর্মীয় অবমাননার অভিযোগে রায়গঞ্জে মানববন্ধন, বিচারের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ছবি: সবুজ বাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দির কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. চন্দন কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিৎ সেন।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাক, সলঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মণ্ডল, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি ও সাংবাদিক রাম সরকার বিপ্লব, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অলক বন্ধু তরফদার, ঝন্টু কুমার কর্মকার এবং রায়গঞ্জ উপজেলার শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতীক ও বিশ্বাসকে কেন্দ্র করে যেসব আপত্তিকর কর্মকাণ্ড ঘটেছে, তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা অভিযোগ করেন, গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের বিগ্রহ স্থাপনকে ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতি এবং মন্দিরে হামলার হুমকির ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় অবমাননা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three + seventeen =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ধর্মীয় অবমাননার অভিযোগে রায়গঞ্জে মানববন্ধন, বিচারের দাবি

Update Time : ০৪:৪০:২৪ pm, Saturday, ২০ জুন ২০২৬