বাংলাদেশে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের নিয়োগসংক্রান্ত ফাইলে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। তিনি ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম–সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন।
এ ছাড়া বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 

























