বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স এবং আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে উচ্ছ্বাসে ভাসছে ফুটবল বিশ্ব। সেই আনন্দের ঢেউ ছুঁয়ে গেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের এই রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ আনন্দঘন ছবি প্রকাশ করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানিয়ে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’
এরপর তিনি আরও লেখেন, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করেন এবং দলের জন্য শুভকামনা জানান।
শু/সবা
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























