মুশফিকের পর লিটনও আউট » দৈনিক সবুজ বাংলা
০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের পর লিটনও আউট

টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হলেন লিটন। মুশফিকের মতো দলকে ৪৫৮ রানে রেখেই আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। স্পিনার থারিন্দু রত্নায়েকেকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ৯০ রান করা লিটন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আম্পায়ার্স কলে ১৫৯ রানে লেগ বিফোর হয়েও বেঁচে যান মুশফিকুর রহিম। বৃষ্টির পরে ওই আম্পায়ার্স কলেই আউট হয়েছেন তিনি। পরেই সাজঘরে ফিরেছেন সেঞ্চুরির আশা দেওয়া লিটন দাস।
বাংলাদেশ ১৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫৯ রান তুলেছে। ক্রিজে আছেন জাকের আলী ও নাঈম হাসান।
ডাবল সেঞ্চুরির আশা ভাঙল মুশফিকের: ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। চতুর্থ ডাবলের পথে হাঁটছিলেন তিনি। কিন্তু বৃষ্টির পর খেলা শুরু হতেই ১৬৩ রান করে লেগ বিফোর হন তিনি। মুশফিক ৩৫০ বল খেলে মাত্র ৯টি চারের শটে ওই রান করেন। লিটনকে নিয়ে মুশফিক ১৪৯ রানের জুটি গড়েন।
সেঞ্চুরি মিস লিটনের: নির্ভার ব্যাটিংয়ে সেঞ্চুরির আশা দিচ্ছিলেন লিটন দাস। কিন্তু ৯০ রান করে আউট হন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি ১২৩ বল খেলে ১১টি চার ও একটি ছক্কার শট মারেন। মুশফিকের ধীর ব্যাটিংয়ের বিপরীতে রান বাড়িয়ে নেওয়ার কাজটা করছিলেন লিটন। কিন্তু টেস্টের পঞ্চম সেঞ্চুরি করা হলো না তার।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

মুশফিকের পর লিটনও আউট

আপডেট সময় : ০৫:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫