লালমনিরহাট সদর উপজেলায় আন্ত:সুরকির মিল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাফ একাদশ। লালমনিরহাট কালেক্টরেট মাঠে গতকাল অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে হারায় পদ্মা একাদশকে। বিজয়ী দলের হয়ে গোল করেছেন ফারহান, জয় ও সাদ্দাম এবং পদ্মা একাদশের গোল দুটি করেন সাব্বির।
পরে বিজয়ীদের পুরস্কৃত করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক একেএম মমিনুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদল এর আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিস।


























