গত ১৪ জুন বাফুফের সংবাদ সম্মেলনে হঠাৎ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে বসেন নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এর রেশ দুই সপ্তাহ না যেতেই এবার নিজেই ‘শাস্তি’ পেলেন টিমস কমিটির অন্যতম এই সদস্য। জাতীয় টিমস কমিটি থেকে অপসারিত হয়েছেন শাহীন! আজই সভাপতি ও টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন এই কর্মকর্তা।
শাহীনকে অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ চিঠিতে উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন, এমন কথা লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে।
এই প্রসঙ্গে শাহীন বলেন, ‘আজই সভাপতি স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে কোনও সমস্যা নেই। নির্বাহী কমিটিতে তো আছি। তবে আমি এখনও মনে করি বাংলাদেশ দলের স্বার্থে হাভিয়ের কাবরেরার পদত্যাগ করা উচিত। এটা আমি মনে করি অনেকেরই দাবি।’
এদিকে নির্বাহী কমিটির দুজন সদস্য এর আগে বিতর্কিত মন্তব্য করলেও তাদের বিরুদ্ধে কিছু করা হয়নি। শুধু শাহীনের ওপর দিয়ে ঝড় গেলো!
এমআর/সবা
শিরোনাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত হলেন শাহীন!
-
সবুজ বাংলা স্পোর্টস ডেস্ক - আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- ।
- 130
জনপ্রিয় সংবাদ


























