বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায়, বিশ্ববিদ্যালয় স্কোয়াশ এ্যাসোসিয়েশনের তত্ত্ববধানে, মার্ক্স হাসপাতাল, সেনাকল্যাণ এবং আরএফএল-এর পৃষ্ঠপোষকতায় ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় স্কোয়াশ প্রতিযোগিতা শেষ হয়েছে। বাংলাদেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৩০ স্কোয়াশ খেলোয়াড় দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও ইএন্ডসি মেজর জেনারেল মু: হাসান-উজ-জ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সুবিধাবঞ্চিত স্কোয়াশ খেলোয়াড়দের মাঝে রেইন কোট বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব)।
খেলার চূড়ান্ত ফলাফল হলো : পুরুষ গ্রুপে ইউআইইউ-এর কাউসার, নারী গ্রুপে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল জান্নাত, প্লেট গ্রুপ পুরুষ বিভাগে এমএইএসটির লেফটেন্যান্ট মীর্জা রায়হানুর রহমান, প্লেট গ্রুপ নারী বিভাগে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মারজান মনিকা চ্যাম্পিয়ন হন।
আরকে/সবা


























