12:28 pm, Tuesday, 28 April 2026

আর্থিক কেলেঙ্কারি ও বিভিন্ন অনিয়েমে চবির ২ কর্মকর্তা বরখাস্ত ও একজনের ডিমোশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিগত সময়ে আর্থিক কেলেঙ্কারি, ঘুস, অনৈতিক শক্তি প্রদর্শন সহ অনিয়ম-দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ৫৬৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর মধ্যে আর্থিক কেলেঙ্কারি ও ঘুষ সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শিরীন আখতারের পিএস ও ইংরেজি বিভাগের সহকারী রেজিস্ট্রার  সাহাবুদ্দিন এবং জীব বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মশিবুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও প্রযোজ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করে পদোন্নতি নেয়ায় আবদুল্লাহ আল আসাদকে সেকশন অফিসার পদে ডিমোশন দেওয়া হয়েছে। তিনি আগে কাউন্সিল মেম্বার ছিলেন।
এ বিষয়ে চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ” গতকাল সিন্ডিকেটে প্রাথমিক তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও যোগ্যতা না থাকার পরেও পদোন্নতি নেয়ায় একজনকে ডিমোশন করে সেকশন অফিসার পদে দেয়া হয়েছে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × three =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

আর্থিক কেলেঙ্কারি ও বিভিন্ন অনিয়েমে চবির ২ কর্মকর্তা বরখাস্ত ও একজনের ডিমোশন

Update Time : ০১:৪৩:২৭ pm, Sunday, ২৮ সেপ্টেম্বর ২০২৫