১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশমিকা–বিজয়ের বিয়ে নিয়ে নতুন ইঙ্গিত

দীর্ঘদিনের গুঞ্জন আর নীরবতার পর এবার রাশমিকা মান্দানার এক মুহূর্তের প্রতিক্রিয়ায় নতুন করে উসকে উঠেছে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে আলোচনা। সরাসরি কিছু না বললেও, বিমানবন্দরে পাপারাজ্জিদের প্রশ্নে অভিনেত্রীর লাজুক হাসি জল্পনাকে আরও জোরালো করেছে।

সম্প্রতি বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন রাশমিকা। ছবি তোলার সময় এক পাপারাজ্জি তাঁকে ‘বিয়ের জন্য শুভেচ্ছা’ জানিয়ে বলেন, “২৬ তারিখের অপেক্ষায় আছি।” এ কথা শুনে কোনও প্রতিবাদ বা সংশোধন না করে অভিনেত্রী শুধু মাথা নেড়ে মৃদু হাসেন। আর এতেই নেটদুনিয়ায় শুরু হয় নতুন আলোচনা—তবে কি সত্যিই ২৬ ফেব্রুয়ারিতেই বিয়ে?

এর আগেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবর পাওয়া গিয়েছিল, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ে করতে চলেছেন রাশমিকা ও বিজয়। বিয়ের পর হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে রিসেপশন আয়োজনের কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা জুটি।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই দুজনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। ২০২০ সালের পর থেকে ব্যক্তিগত ভ্রমণের ছবি ও মিল পাওয়া ব্যাকগ্রাউন্ড ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রাশমিকা বলেন, “এই গুঞ্জন তো চার বছর ধরে চলছে… যখন বলার সময় আসবে, তখনই বলব।”

কাজের দিক থেকেও দুজন ব্যস্ত। বিজয় দেবরাকোন্ডার সামনে রয়েছে ‘রানাবালি’ ও ‘রাউডি জানার্ধন’। অন্যদিকে রাশমিকা সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন এবং সামনে রয়েছে আরও নতুন প্রকল্প।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

রাশমিকা–বিজয়ের বিয়ে নিয়ে নতুন ইঙ্গিত

আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬