০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ফলাফল হলে মেনে নেব : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হতে দেখেছেন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা এখনও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। তিনি সবাইকে আহ্বান জানান, যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন।

জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী— এমন প্রশ্নে তিনি বলেন, দল আত্মবিশ্বাসী এবং বিজয়ের বিষয়ে আশাবাদী। কত আসনে জয়ের আশা করছেন জানতে চাইলে তিনি বলেন, দেশ পরিচালনার জন্য যত আসন প্রয়োজন, ততটুকুই প্রত্যাশা।

নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাদের নিয়েই দেশ পরিচালনা করতে চান।

সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে কিছু অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কোনো একটি রাজনৈতিক দল এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে জনগণ ব্যাপকভাবে ভোটকেন্দ্রে এলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন।

ফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা নাকচ করে তিনি বলেন, ফল গণনায় দেরির কোনো কারণ দেখেন না। অতীতের নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন, এবারও দ্রুত ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তবে সব দলই তা মেনে নেবে। তবে শর্ত একটাই— নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।

ঢাকায় ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ফলাফল হলে মেনে নেব : তারেক রহমান

আপডেট সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬