ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়লাভ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৪টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী প্রার্থী) ১টি আসনে নির্বাচিত হয়েছে।
রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার সবকটি আসনে জামায়াত ও শরিক দল এনসিপি প্রার্থী জয়ী হয়েছেন। গাইবান্ধা জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে জামায়াত এবং ১টিতে বিএনপি বিজয়ী হয়েছে।
রংপুর বিভাগের বিজয়ী প্রার্থী ও তাদের দল
পঞ্চগড়:
পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি)
পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ (বিএনপি)
ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি)
ঠাকুরগাঁও-২: ডা. আব্দুস সালাম (বিএনপি)
ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান জাহিদ (বিএনপি)
দিনাজপুর:
দিনাজপুর-১: মো. মনজুরুল ইসলাম (বিএনপি)
দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ (বিএনপি)
দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি)
দিনাজপুর-৪: আখতারুজ্জামান মিয়া (বিএনপি)
দিনাজপুর-৫: এ জেডএম রেজওয়ানুল হক (স্বতন্ত্র বিএনপি)
দিনাজপুর-৬: এজেএম জাহিদ হোসেন (বিএনপি)
নীলফামারী:
নীলফামারী-১: আব্দুস সাত্তার (জামায়াত)
নীলফামারী-২: আল ফারুক আব্দুল লতিফ (জামায়াত)
নীলফামারী-৩: ওবায়দুল্লাহ সালাফি (জামায়াত)
নীলফামারী-৪: হাফেজ আব্দুল মুত্তাকিম (জামায়াত)
লালমনিরহাট:
লালমনিরহাট-১: ব্যারিস্টার হাসান রাজিব প্রধান (বিএনপি)
লালমনিরহাট-২: রোকন উদ্দিন বাবুল (বিএনপি)
লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু (বিএনপি)
রংপুর:
রংপুর-১: মো. রায়হান সিরাজী (জামায়াত)
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম (জামায়াত)
রংপুর-৩: অধ্যাপক মো. মাহবুবুর রহমান বেলাল (জামায়াত)
রংপুর-৪: আখতার হোসেন (এনসিপি)
রংপুর-৫: অধ্যাপক গোলাম রব্বানী (জামায়াত)
রংপুর-৬: অধ্যাপক নুরুল আমিন (জামায়াত)
কুড়িগ্রাম:
কুড়িগ্রাম-১: মো. আনোয়ারুল ইসলাম (জামায়াত)
কুড়িগ্রাম-২: ড. আতিকুর রহমান মোজাহিদ (এনসিপি)
কুড়িগ্রাম-৩: মাহবুবুল আলম সালেহী (জামায়াত)
কুড়িগ্রাম-৪: মো. মোস্তাফিজুর রহমান (জামায়াত)
গাইবান্ধা:
গাইবান্ধা-১: অধ্যাপক মো. মাজেদুর রহমান (জামায়াত)
গাইবান্ধা-২: মো. আব্দুল করিম (জামায়াত)
গাইবান্ধা-৩: আবুল কাওছার মোহাম্মাদ নজরুল ইসলাম লেবু (জামায়াত)
গাইবান্ধা-৪: শামীম কায়সার লিংকন (বিএনপি)
গাইবান্ধা-৫: মো. আব্দুল ওয়ারেছ (জামায়াত)




















