০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে ব্যাপক দুর্নীতিমূলক কার্যকলাপ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশে অনিয়ম হয়েছে।

সানজিদা ইসলাম তুলি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এই অনিয়মের কারণে আসনের বর্তমান ফলাফল গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন, কমিশন ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন আয়োজন করবেন, যাতে ভোটারদের সত্যিকারের মতামত প্রতিফলিত হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি

আপডেট সময় : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬