০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বেগুনের দাম দ্বিগুণ, লেবুর দাম তিনগুণ

সিয়াম-সাধনার পবিত্র মাস শুরুর আগেই এক দিনের ব্যবধানে রংপুরে বেগুনের দাম দ্বিগুণ এবং লেবুর দাম তিনগুণ বেড়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বাজারে কার্যকর মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন।

শনিবার রংপুর নগরীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। কিন্তু রবিবার সকালে সেই বেগুনই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। রোজা শুরু হলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।

অন্যদিকে, এক সপ্তাহ আগে এক হালি (চারটি) লেবুর দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে একটি লেবুই বিক্রি হচ্ছে ১৫ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে তিনগুণেরও বেশি।

নগরীর পূর্ব গুপ্তপাড়ার বাসিন্দা আরিফা সুলতানা বলেন, রোজার আগে বেগুন ও লেবুর দাম কল্পনাতীতভাবে বেড়েছে। রোজার মধ্যে দাম আরও বাড়লে অনেক রোজাদার এসব পণ্য কিনতে হিমশিম খাবেন। তিনি বাজার মনিটরিং জোরদারের দাবি জানান।

বাজারের খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে বেগুন ও লেবুর দাম বাড়িয়ে অতিরিক্ত লাভ করছেন। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

রংপুরে বেগুনের দাম দ্বিগুণ, লেবুর দাম তিনগুণ

আপডেট সময় : ০৮:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬