০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্র তামীম হত্যায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড

????????????

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় আদালত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় প্রদান করেন।

নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, তামীম হোসেন নরসিংহপাড়া গ্রামের নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয় এবং পরের দিন ১১ ফেব্রুয়ারি তার মরদেহ সরিষার ক্ষেতের মধ্যে পাওয়া যায়। মরদেহে গলায় রশি মোড়ানো এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল।

নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ স্বাক্ষী প্রমাণের পর আজ আদালত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবসের কর্মসূচি

স্কুলছাত্র তামীম হত্যায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬