3:44 am, Friday, 10 July 2026

শুল্কনীতি অবৈধ ঘোষণার রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, সুপ্রিম কোর্টকে বললেন ‘হাস্যকর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট–এর রায়কে তিনি ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, এ রায় দেওয়া বিচারপতিদের “লজ্জা হওয়া উচিত”।

শুক্রবার রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, সুপ্রিম কোর্টের যেসব বিচারপতি তার প্রশাসনের শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে এবং তারা সংবিধানের প্রতিও বিশ্বস্ত নন।

ট্রাম্প বলেন, “সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য ও সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর। তবে এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আগের চেয়েও বেশি অর্থ আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, শুক্রবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে রায় দেন। সর্বোচ্চ আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন এই রায়ের পক্ষে মত দেন।

রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প আরও বলেন, “আমি আদালতের কিছু বিচারপতির জন্য লজ্জিত, কারণ আমাদের দেশের জন্য যা সঠিক, তা করার সাহস তাদের নেই।” তিনি কয়েকজন বিচারপতিকে কটাক্ষ করে ‘কট্টর বামপন্থি ডেমোক্র্যাট গণ্ডারদের মতো নির্বোধ’ বলেও মন্তব্য করেন এবং দাবি করেন, তাদের রায়ে দেশপ্রেম ও সংবিধানের প্রতি বিশ্বস্ততার গুরুতর অভাব রয়েছে।

নিজের শুল্কনীতির পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, শুল্ক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার হয়েছে এবং শক্তিশালী সীমান্ত ব্যবস্থার সঙ্গে শুল্কের সমন্বয়ে দেশে ফেন্টানাইল প্রবেশ প্রায় ৩০ শতাংশ কমেছে। তিনি যোগ করেন, আদালতের রায়ের কারণে বিকল্প পথ ব্যবহারের দিকেই এখন তার প্রশাসন অগ্রসর হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × three =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

শুল্কনীতি অবৈধ ঘোষণার রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, সুপ্রিম কোর্টকে বললেন ‘হাস্যকর’

Update Time : ১২:১৮:২৬ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬