11:30 am, Tuesday, 28 April 2026

ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত

ডোনাল্ড ট্রাম্প–এর ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসভবন মার-আ-লাগো–এর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অনুপ্রবেশের ঘটনায় এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওই ব্যক্তি মার-আ-লাগোর উত্তর গেটের কাছে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে তার হাতে একটি শটগানের মতো অস্ত্র এবং একটি জ্বালানির ক্যান ছিল বলে ধারণা করা হচ্ছে।

সিক্রেট সার্ভিস জানায়, তাদের এজেন্টদের সঙ্গে পাম বিচ কাউন্টি শেরিফ অফিস–এর এক ডেপুটি যৌথভাবে তাকে গুলি করেন। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না। তিনি ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউজ–এ অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten − nine =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত

Update Time : ১১:১৪:২৯ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬