8:55 pm, Wednesday, 8 July 2026

পারমাণবিক সক্ষমতা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া: পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়া-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তায় ক্রেমলিন জানিয়েছে, “রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করছে আমাদের পরমাণু অস্ত্র। এটি বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”

ভিডিওবার্তাটি রাশিয়ার পিতৃভূমির রক্ষক (ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড) দিবস উপলক্ষে পোস্ট করা হয়। পুতিন বলেন, তিনি ও তার সরকার রাশিয়ার সামরিক বাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি শাখার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার চার বছর পূর্ণ হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে রাশিয়ার বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। ক্রেমলিন এই ভিডিওবার্তা প্রকাশ করেছে যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির দুই দিন আগে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 + 11 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

পারমাণবিক সক্ষমতা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া: পুতিন

Update Time : ০৩:৫৮:৩২ pm, Monday, ২৩ ফেব্রুয়ারী ২০২৬