10:53 am, Tuesday, 28 April 2026

ভারত–পাকিস্তান যুদ্ধ থামাতে না পারলে ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো: ট্রাম্প

জম্মু–কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে ভয়াবহ সংঘাত তৈরি হয়েছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ না করলে অন্তত ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো বলে দাবি করেছেন তিনি নিজেই।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট মার্কিন কংগ্রেস-এ দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, তার কূটনৈতিক উদ্যোগেই ভারত–পাকিস্তান যুদ্ধ থেমেছে। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার প্রথম দশ মাসে তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন, যার মধ্যে ভারত–পাকিস্তান সংঘাত অন্যতম।

ভাষণে ট্রাম্প বলেন, “আমি না থাকলে ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই আমাকে বলেছেন, আমার হস্তক্ষেপে দুই দেশের অন্তত ৩৫ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পেয়েছে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু–কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগাম উপজেলার বাইসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক নিহত হন। এ ঘটনার জেরে ৪ মে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনাবাহিনী। এর জবাবে পাকিস্তান পরিচালনা করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’।

চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে যায় ভারতপাকিস্তান। ট্রাম্প আগেও বহুবার দাবি করেছেন, তার একক কূটনৈতিক প্রচেষ্টাতেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। পাকিস্তান সরকার এ দাবিকে সমর্থন করলেও ভারত এখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প আরও বলেন, তার পরবর্তী লক্ষ্য নবম যুদ্ধ বন্ধ করা— যা হচ্ছে রাশিয়াইউক্রেন-এর চলমান যুদ্ধ। তিনি দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ শুরুই হতো না।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 + ten =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভারত–পাকিস্তান যুদ্ধ থামাতে না পারলে ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো: ট্রাম্প

Update Time : ০৩:৫৮:০৪ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬