ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সদরদপ্তরে ইসরায়েলের হামলা » দৈনিক সবুজ বাংলা
১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সদরদপ্তরে ইসরায়েলের হামলা

ছবি: বিবিসি বাংলা থেকে সংগৃহীত

ইরানের সরকারি রেডিও ও টেলিভিশনের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে পুরো ভবন নয়, সদরদপ্তরের একটি অংশে হামলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা ইরান ব্রডকাস্টিং (সরকারি রেডিও ও টেলিভিশন) হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার পরও টেলিভিশন সম্প্রচার সচল রয়েছে বলে জানিয়েছে তারা।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়,
“প্রযুক্তি দল বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও ইরানের টেলিভিশন ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সম্প্রচার কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম হয় ইরানি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় ইরান–ইসরায়েল উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সদরদপ্তরে ইসরায়েলের হামলা

আপডেট সময় : ১২:৩৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬