5:17 am, Wednesday, 29 April 2026

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে বেশি সময় নেবে না ইরান

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনে বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন দেশটির ‘বিশেষজ্ঞ পরিষদ’ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস)-এর সদস্য আলী মোয়ালেমি। তিনি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

মোয়ালেমি বলেন, ইতোমধ্যে বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা এ বিষয়ে বৈঠক করেছেন। তারা প্রত্যেকেই শপথ নিয়েছেন যে যথাযথ নিয়ম, বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতির ভিত্তিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক বিবেচনা এ ক্ষেত্রে কোনো গুরুত্ব পাবে না বলেও তিনি উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। তার মৃত্যুর পর দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র উত্তরসূরী। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 1 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে বেশি সময় নেবে না ইরান

Update Time : ০৩:৪২:৩৮ pm, Tuesday, ৩ মার্চ ২০২৬