8:43 am, Monday, 25 May 2026

বৈদেশিক মুদ্রা বাঁচাতে ভারতীয়দের তেল কম খাওয়া ও বিদেশ ভ্রমণ এড়াতে মোদির আহ্বান

নরেন্দ্র মোদি ভারতের জনগণকে তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয় এবং বাসা থেকে অফিসের কাজ চালুর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ের আয়োজন থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতেই এ আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

রোববার (১০ মে) এক জনসমাবেশে মোদি বলেন, করোনা মহামারির সময়ের মতো আবারও বাসা থেকে অফিসের কাজ ও অনলাইন সভা চালু করা উচিত। এতে জ্বালানি সাশ্রয় হবে এবং দেশের অর্থনীতির ওপর চাপ কমবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যেখানে সম্ভব মেট্রোরেল, যৌথভাবে গাড়ি ব্যবহার ও গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন তিনি।

এছাড়া আগামী এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা থেকেও বিরত থাকার আহ্বান জানান মোদি। বিশেষ করে বিদেশ ভ্রমণ সাময়িকভাবে এড়িয়ে চলার অনুরোধ করে তিনি বলেন, এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অক্ষুণ্ণ থাকবে।

ভারতে বিয়ের সময় ব্যাপক পরিমাণ সোনা কেনার প্রচলন রয়েছে। এ প্রসঙ্গে মোদি বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সবাইকে সচেতন হতে হবে।

রান্নার তেল কম খাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। তেল কম খাওয়ার বিষয়টিকে তিনি “দেশপ্রেমের অংশ” বলেও উল্লেখ করেন।

এছাড়া কৃষকদের সার ব্যবহারের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও এখনো দেশটিতে জ্বালানির দাম বাড়ানো হয়নি।

সূত্র: Reuters

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × five =

About Author Information

Popular Post

রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ১ জুন

বৈদেশিক মুদ্রা বাঁচাতে ভারতীয়দের তেল কম খাওয়া ও বিদেশ ভ্রমণ এড়াতে মোদির আহ্বান

Update Time : ০৭:১৫:১৯ pm, Monday, ১১ মে ২০২৬