12:00 am, Saturday, 6 June 2026

তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

শুক্রবার (৫ জুন) ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মত দেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের জন্য এ সফর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। উভয় দেশ সহযোগিতা আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার তুর্কি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এ কারণে বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পখাতে অংশীদারত্ব বাড়াতে তুরস্কের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার করতে তুরস্ককে আহ্বান জানান তিনি।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 1 =

About Author Information

বৈষম্যহীন বাজেটে চাই: হাসনাত আবদুল্লাহ

তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৪:৪৫:৪৬ pm, Friday, ৫ জুন ২০২৬