10:36 pm, Sunday, 14 June 2026

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র।

সূত্র জানায়, গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়।

এর আগে ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ত্যাগ করেন বলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।

তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। এসব অভিযোগের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে যুক্তরাষ্ট্র বেনজীর আহমেদসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen − 11 =

About Author Information

জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

Update Time : ০৩:৩৯:২১ pm, Sunday, ১৪ জুন ২০২৬