10:09 pm, Wednesday, 24 June 2026

তথ্য অধিকার আইন বিষয়ে তরুণদের সচেতন করতে লালমনিরহাটে সনাকের ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে লালমনিরহাটে ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

বুধবার (২৪ জুন) সকালে লালমনিরহাট নার্সিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং তথ্য প্রাপ্তির আবেদনের ‘ক’ ফরম পূরণ হাতে-কলমে শেখানো হয়।

পরে ‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯: তরুণদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মানবসেবার পাশাপাশি তরুণদের তথ্য জানার অধিকার ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হতে হবে। সঠিক তথ্যের অভাবে মানুষ বিভিন্ন ধরনের হয়রানি ও দুর্নীতির শিকার হতে পারে। একই সঙ্গে তথ্য না জানার কারণে অনেক ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত গ্রহণও ব্যাহত হয়। তাই তথ্য জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও অধিকার।

তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রকাশযোগ্য তথ্য স্বপ্রণোদিতভাবে উন্মুক্ত করা উচিত। তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এসব তথ্য প্রচার করা হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং অনিয়ম ও দুর্নীতি কমে আসবে। এতে তথ্যপ্রত্যাশীদের তথ্য প্রাপ্তিও সহজ হবে।

অনুষ্ঠানে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সনাক সদস্য ডা. আশিক ইকবাল মিলন স্বাগত বক্তব্য দেন এবং রাওয়ানা মার্জিয়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

এ সময় লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ মোছা. নুরুন্নাহার খাতুন, সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, নার্সিং ইনস্ট্রাক্টর মোছা. আমিনা খাতুন, সনাকের সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য রিয়াজুল হক সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + nine =

About Author Information

সবচেয়ে বড় বাজেট নয়, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট: নাজিবুর রহমান

তথ্য অধিকার আইন বিষয়ে তরুণদের সচেতন করতে লালমনিরহাটে সনাকের ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা

Update Time : ০৯:০৪:১৫ pm, Wednesday, ২৪ জুন ২০২৬