11:49 pm, Saturday, 4 July 2026

প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করল ভারত-জাপান

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। বুধবার (১ জুলাই) রাজধানী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, নতুন এই চুক্তির আওতায় ভারত ও জাপান যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

মোদি বলেন, ইন্দো-প্রশান্ত অঞ্চলে স্বাধীন, মুক্ত ও আইনভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠায় ভারত ও জাপানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘দূরদর্শী নেতা’ হিসেবে উল্লেখ করে মোদি বলেন, এই চুক্তির মাধ্যমে ভারত-জাপান কৌশলগত সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।

ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সফরকালে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে আরও ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ভারতে ১০ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান।

কর্মকর্তারা জানান, নতুন বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যে জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাপান ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: ফার্স্টপোস্ট

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 4 =

About Author Information

Popular Post

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করল ভারত-জাপান

Update Time : ০৪:৫৮:৪৭ pm, Thursday, ২ জুলাই ২০২৬