1:03 am, Wednesday, 8 July 2026

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা লিওনেল মেসির

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিক দায়িত্বের কথা স্মরণ করে তিনি দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতি সহমর্মিতা জানিয়ে কঠিন এই সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন।

গত ২৬ জুন স্বল্প সময়ের ব্যবধানে ভেনেজুয়ায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। সর্বশেষ তথ্যমতে, দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ এবং অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেসি বলেন, ভেনেজুয়েলার মানুষের প্রতি তিনি ভালোবাসা ও সমর্থন জানাতে চান। তিনি বলেন, দেশটির মানুষ যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা সবাই উপলব্ধি করছে। তাই এই কঠিন সময়ে তাদের প্রতি সর্বোচ্চ সংহতি প্রকাশ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের মধ্যে যারা এখনো নিজেদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি তার আন্তরিক সহমর্মিতা রয়েছে।

বার্তার শেষাংশে মেসি ভেনেজুয়েলার জনগণকে সাহস না হারানোর আহ্বান জানিয়ে বলেন, দূর থেকে হলেও তাদের জন্য তার ভালোবাসা ও শক্তি রইল। তিনি আশা প্রকাশ করেন, দেশটি দ্রুত এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এদিকে ভেনেজুয়েলার মানুষের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। ভূমিকম্পে সবকিছু হারানো এক শিশুর প্রতি বিশেষ সহমর্মিতা জানিয়ে তাকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো জানান, শিশুটিকে মাঠে এনে নিজের খেলা দেখাতে চান।

বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এই মানবিক উদ্যোগকে ভেনেজুয়েলার দুর্গত মানুষের প্রতি আন্তর্জাতিক সংহতি ও সহমর্মিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর এই বার্তা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরও প্রশংসা কুড়িয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three + 12 =

About Author Information

Popular Post

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি ঘোষণা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা লিওনেল মেসির

Update Time : ০৫:৪১:৫২ pm, Sunday, ৫ জুলাই ২০২৬