১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আগামীকাল শনিবার মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হচ্ছে। দিবসটি ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রদ্ধা ও ভালোবাসায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরির মাধ্যমে আজিমপুর কবরস্থানে ভাষাশহিদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল স্মারক।

১৯৫২ সালের এই দিনে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলায় ছাত্র-যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিতে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ আরও অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী ভাষাপ্রেম ও ভাষার অধিকার আন্দোলনের প্রতীক হয়ে আছে।

একুশে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ভাষাশহিদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব স্যাটেলাইট চ্যানেল ও গণমাধ্যমে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও প্রকাশ করা হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ডা. তাসনিম জারা

যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬