১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খামেনি নিহতের পর ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভ ও হামলা

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবেশী দেশ ইরাক-এ অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ভবনে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বার্তাসংস্থা এএফপি-র এক প্রতিবেদনে জানানো হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি ইরাকের মার্কিন দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে দূতাবাস ভবনের সামনে শত শত মানুষ জড়ো হয়। বিক্ষোভকারীদের অধিকাংশের পরনে ছিল কালো পোশাক এবং তাদের হাতে ছিল লাঠি ও পাথর।

একপর্যায়ে দূতাবাসের সামনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া আলী নামের এক ব্যক্তি এএফপিকে বলেন, “আমরা ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে উৎখাত করতে চাই। সে কারণেই আমরা এখানে এসেছি।”

খামেনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

খামেনি নিহতের পর ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভ ও হামলা

আপডেট সময় : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬