০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর **মিরপুর পল্লবী থানা**র ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় অভিনেতা আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন।

ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (অপারেশন)।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। পোস্টে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীনই তিনি স্ত্রীর মৃত্যুর খবর পান। এই সংবাদ শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের কাছে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ভিন্ন এক খবরে দুবাই থেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নায়িকা সোনাল যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬