7:39 pm, Thursday, 14 May 2026

রাজারহাটে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সহযোগিতা করে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং আয়োজন করে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

অনুষ্ঠানে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর আঃ সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) রংপুর সাব-অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বীথিকা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি রংপুরের প্রতিনিধি সুমাইয়া হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এনডিপির উপজেলা কো-অর্ডিনেটর শামিমা নার্গিস, ফিল্ড ফ্যাসিলিটেটর নুর নাহার, ইউনিয়ন পরিষদের সচিব অমুল্য চন্দ্র রায় এবং ইউপি সদস্য আব্দুল বাতেন, শেফারুল ইসলাম বসুনিয়া ও রিয়াজুল ইসলামসহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীথিকা বিশ্বাস বলেন, এ অঞ্চলের বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাবলম্বী করে তুলতে ডব্লিউএফপি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন নতুন কার্যকর উদ্যোগ নিয়েও পর্যালোচনা করা হচ্ছে।

এসময় সমাজকর্মী ও সাংবাদিক মোশাররফ হোসেন বলেন, তিস্তা নদীর যথাযথ পরিচর্যা ও খনন না হওয়ায় নদীর নাব্যতা সংকট দিন দিন তীব্র হচ্ছে। এর ফলে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করছে এবং নদীতীরবর্তী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তিনি এ সংকট নিরসনে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty + 17 =

About Author Information

Popular Post

ধানের রাজনীতি এখন গুলশানকেন্দ্রিক হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজারহাটে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৫:২৯ pm, Wednesday, ১৩ মে ২০২৬