5:01 pm, Thursday, 14 May 2026

আশ্রমে রজনীকান্তকে কেউই খেয়াল করেনি, অবাক করা অভিজ্ঞতা শোনালেন সুপারস্টার

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তকে ঘিরে দর্শকদের উন্মাদনা নতুন কিছু নয়। পর্দায় তার উপস্থিতি মানেই হলে হলে ভিড়, উচ্ছ্বাস আর করতালির ঝড়। কিন্তু এবার তিনি এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা একেবারেই উল্টো এবং তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

সম্প্রতি বেঙ্গালুরুতে আধ্যাত্মিক ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্করের ‘আর্ট অফ লিভিং’ ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন রজনীকান্ত। সেখানেই নিজের জীবনের এই ব্যতিক্রমী অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

রজনীকান্ত বলেন, তিনি ভেবেছিলেন আশ্রমে গেলে সাধারণ মানুষের মতোই তাকে ঘিরে আগ্রহ তৈরি হবে, মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক তার উল্টো। তার ভাষায়, সেখানে শত শত মানুষের ভিড় থাকলেও কেউই তার দিকে বিশেষভাবে তাকাচ্ছিল না, কেউ তাকে ঘিরেও জড়ো হয়নি।

তিনি বলেন, এই ঘটনা তাকে গভীরভাবে উপলব্ধি করিয়েছে আধ্যাত্মিক পরিবেশের শক্তি এবং মানসিক প্রশান্তির গভীরতা। তার মতে, সেখানেই তিনি বুঝতে পেরেছেন সত্যিকারের স্থিরতা ও মানসিক শান্তি কী।

আলোচনায় তিনি আরও জানান, সবুজ প্রকৃতি, জলাধার এবং প্রাণীদের মাঝে কাটানো সময় তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। হাস্যরস করে তিনি বলেন, সেখানে থাকা একটি ঘোড়ার নামও রাখা হয়েছিল ‘রজনী’।

একসময় কুলি এবং বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা এই মানুষটি আজ কোটি টাকার সম্পদের মালিক হলেও ব্যক্তিজীবনে তার সহজ-সরল ও বিনয়ী আচরণের জন্য তিনি এখনও ভক্তদের কাছে অনন্য অবস্থান ধরে রেখেছেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + 9 =

About Author Information

Popular Post

আইসিসির এপ্রিলে সেরা খেলোয়াড় নাহিদ রানা, বাংলাদেশের গর্বিত অর্জন

আশ্রমে রজনীকান্তকে কেউই খেয়াল করেনি, অবাক করা অভিজ্ঞতা শোনালেন সুপারস্টার

Update Time : ০৪:৪৫:৫৪ pm, Thursday, ১৪ মে ২০২৬