12:45 am, Saturday, 16 May 2026

‎লালমনিরহাটে মাদকবিরোধী অভিযান; পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত তাদের এক সহযোগীকে ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় ওই আসামি হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যায়।

‎বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন, হাতীবান্ধা থানায় কর্মরত এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। তবে আটকের খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে এবং গ্রেফতারকৃত সহযোগীকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

‎কারা এই হামলার সঙ্গে জড়িত এবং ছিনিয়ে নেওয়া আসামির পরিচয় কী এমন প্রশ্নে পুলিশ জানায়, তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে আপাতত হামলাকারীদের নাম প্রকাশ করা হচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সাথে জড়িতদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − eight =

About Author Information

Popular Post

‎লালমনিরহাটে মাদকবিরোধী অভিযান; পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

Update Time : ০৬:৫৫:১৩ pm, Friday, ১৫ মে ২০২৬