12:45 am, Saturday, 16 May 2026

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজারহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

কুড়িগ্রামের রাজারহাটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ জুমা রাজারহাট কলেজ রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি হঠাৎ করেই অনুষ্ঠিত হয় এবং এতে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের। পরে রাজারহাট উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন তার ব্যবহৃত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক অতিক্রম করে চলে যায়। এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ ধরনের কর্মসূচিকে “উসকানিমূলক” ও “আইনশৃঙ্খলার জন্য হুমকি” বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে রাজারহাট উপজেলা ছাত্রলীগের কোনো দায়িত্বশীল নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten − 7 =

About Author Information

Popular Post

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজারহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Update Time : ০৭:০২:৪০ pm, Friday, ১৫ মে ২০২৬