12:45 am, Saturday, 16 May 2026

নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে সুনিল পাহান (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্বরাত ১২ টা থেকে রাত ১ টার দিকে উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
নিহত সুনিল পাহান উপজেলার ডাহুকা কাকসা আদিবাসী পাড়ার মৃত বগান পাহানের ছেলে। জানা যায়, অভিযুক্ত প্রশান্ত জেলার মান্দা থানার বাসিন্দা। বিয়ের পর সে ওই গ্রামে তার শশুর বাড়িতে ঘরজামাই থাকত। গত রাত ১২ টার দিকে সেই ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রশান্ত আর সুনিল পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় পাশে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে সুনিল পাহানের মাথায় আঘাত করে প্রশান্ত। তাৎক্ষণিকভাবে সুনিল পাহানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার পর থেকে প্রশান্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 10 =

About Author Information

Popular Post

নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা

Update Time : ০৬:৫৮:৫৫ pm, Friday, ১৫ মে ২০২৬