9:54 pm, Saturday, 16 May 2026

পাকিস্তানকে কঠোর বার্তা ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দেশটি ভূগোলের অংশ হয়ে টিকে থাকতে চায় নাকি ইতিহাসে পরিণত হতে চায়—সেই সিদ্ধান্ত ইসলামাবাদকেই নিতে হবে।

শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি ইঙ্গিত দেন, সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়।

গত বছরের ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গ টেনে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের মদদ দেওয়া চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে তারা মানচিত্রে টিকে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেনাপ্রধানের এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ মে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করলে দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী সামরিক উত্তেজনা তৈরি হয়।

পরবর্তীতে ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − eight =

About Author Information

Popular Post

তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে: এ্যানি

পাকিস্তানকে কঠোর বার্তা ভারতের সেনাপ্রধানের

Update Time : ০৯:২৭:৫২ pm, Saturday, ১৬ মে ২০২৬