4:02 am, Tuesday, 19 May 2026

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যেই সভা-সমাবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে জারি করা গণবিজ্ঞপ্তি ১২ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে সন্ধ্যা ৬টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় জারি করা আগের নির্দেশনা সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে বিকেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, গ্রাফিতি আঁকতে আসা কিছু মেয়ের সঙ্গে পুলিশের কথা কাটাকাটির ভিডিও তিনি দেখেছেন। এরপরই তিনি নিষেধাজ্ঞা তুলে নিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

তিনি বলেন, “যাদের ইচ্ছে তারা গ্রাফিতি করুক। প্রয়োজনে হোম মিনিস্ট্রিতে কথা বলেন। পরে পুলিশ কমিশনার আমাকে ফোন করে জানান, ঢাকা থেকে অনুমতি পাওয়া গেছে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।”

এর আগে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা।

এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর টাইগারপাস মোড় এলাকায় ‘গ্রাফিতি অঙ্কন কর্মসূচি’ পালন শুরু করেন দলটির নেতাকর্মীরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × one =

About Author Information

সৌদি আরবে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যেই সভা-সমাবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার

Update Time : ০৮:২৬:৩৬ pm, Monday, ১৮ মে ২০২৬