কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে “লাস্ট মাইল আর্লি ওয়ার্নিং বার্তা প্রচার ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়েছে। ইউডিএমসি সদস্য, দুর্যোগ স্বেচ্ছাসেবক ও ইমামদের অংশগ্রহণে সোমবার (১৮ মে) সকাল এগারোটায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ (ডিআরএফসি-৩) এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর ফিল্ড ফ্যাসিলিটেটর নুর নাহার।
এসময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দুর্যোগকালীন আগাম সতর্কবার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এনডিপির উপজেলা কো-অর্ডিনেটর শামিমা নার্গিস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আগাম সতর্কবার্তা প্রচার ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক ও ধর্মীয় নেতাদের সমন্বিত অংশগ্রহণ দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, শেফারুল ইসলাম, মঞ্জরুল ইসলাম, লাভলু মিয়া, শফিকুল ইসলাম, মসজিদের ইমাম মাওলানা আনছার আলী, মাওলানা মোঃ এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পটি বিশ্বব্যাংক ও অর্থ বিভাগ (এফআইডি), অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাস্তবায়ন করছে। সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























