2:44 am, Sunday, 24 May 2026

চীনে ভয়াবহ কয়লাখনি বিস্ফোরণ, নিহত ৯০

চীন–এর উত্তরাঞ্চলের শানসি প্রদেশ–এর লিউশেনইউ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে গত দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণের সময় খনির ভেতরে প্রায় ২৫০ শ্রমিক কাজ করছিলেন। সিসিটিভি জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত অন্তত ২০১ জন হতাহত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এখনও সব শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না কিংবা কেউ নিখোঁজ আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর সি চিন পিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা Xinhua News Agency জানিয়েছে, বিস্ফোরণের আগে খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিক সীমার চেয়ে বেশি ছিল। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি।

বেঁচে ফেরা শ্রমিক ওয়াং ইয়ং জানান, বিস্ফোরণের আগে তিনি ধোঁয়ার কুণ্ডলী ও সালফারের তীব্র গন্ধ অনুভব করেছিলেন। পরে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর অন্য শ্রমিকদের নিয়ে খনি থেকে বেরিয়ে আসেন তিনি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 5 =

About Author Information

Popular Post

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

চীনে ভয়াবহ কয়লাখনি বিস্ফোরণ, নিহত ৯০

Update Time : ০৪:১০:২৫ pm, Saturday, ২৩ মে ২০২৬