7:49 pm, Thursday, 4 June 2026

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছেন। এছাড়া হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৩৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭৫ হাজার ৭০৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে মোট ৯ হাজার ২৬০ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৭ হাজার ৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × four =

About Author Information

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

Update Time : ০৪:২৭:০৯ pm, Thursday, ৪ জুন ২০২৬