10:36 pm, Saturday, 20 June 2026

মেসি নয়, স্পেন কোচের পছন্দ হুলিয়ান আলভারেজ

লিওনেল মেসি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠলেও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের পছন্দের আর্জেন্টাইন ফুটবলার তিনি নন। স্প্যানিশ কোচের পছন্দ হুলিয়ান আলভারেজ।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাসো দে কোপে–কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার দলের খেলার ধরনে সে (আলভারেজ) দারুণ মানিয়ে যেত। সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠতে পারত।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে ব্যাপারটা দারুণ মনে হয়।’

ইউরোপিয়ান ফুটবলে গত কয়েক মাস ধরে হুলিয়ান আলভারেজকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তাকে দলে ভেড়াতে দীর্ঘদিন ধরেই আগ্রহী বার্সেলোনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে আতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।

শুধু বার্সেলোনাই নয়, রিয়াল মাদ্রিদও আলভারেজকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, রিয়াল ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত ছিল। তবে আতলেতিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলভারেজকে কিনতে হলে তার ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।

ইউরোপের দুই জায়ান্ট ক্লাবের আগ্রহ এবং প্রতিপক্ষ জাতীয় দলের কোচের প্রশংসা—সব মিলিয়ে হুলিয়ান আলভারেজকে ঘিরে প্রত্যাশা দিন দিন বাড়ছেই।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty + 3 =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

মেসি নয়, স্পেন কোচের পছন্দ হুলিয়ান আলভারেজ

Update Time : ০৬:১৯:৫৬ pm, Saturday, ২০ জুন ২০২৬