10:35 pm, Saturday, 20 June 2026

ব্রাজিলের নকআউট এখনও নিশ্চিত নয় করনীয় কী?

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে থাকলেও এখনো নিশ্চিত হয়নি শেষ ৩২-এর টিকিট। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়, ড্র কিংবা হার—তিন ফলাফলের ওপরই নির্ভর করছে ভিনিসিয়ুসদের ভাগ্য।

জিতলে নিশ্চিত শেষ ৩২

স্কটল্যান্ডকে হারাতে পারলে ব্রাজিল শীর্ষ দুইয়ে থেকে সরাসরি দ্বিতীয় পর্বে উঠবে। গোল ব্যবধানে এগিয়ে থাকলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও শেষ করতে পারে সেলেসাওরা।

ড্র করলে তাকিয়ে থাকতে হবে মরক্কোর দিকে

স্কটল্যান্ডের সঙ্গে ড্র হলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। তখন হাইতির বিপক্ষে মরক্কোর ফলাফলের ওপর নির্ভর করবে অবস্থান। মরক্কো ড্র করলে ব্রাজিল শীর্ষ দল হিসেবে এবং মরক্কো জিতলে দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২-এ যাবে।

হারলে বিপদে পড়বে সেলেসাওরা

স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের পয়েন্ট থাকবে ৪। তখন মরক্কো যদি হাইতির বিপক্ষে জয় বা ড্র করে, ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে। সেক্ষেত্রে সেরা আট তৃতীয় দলের একটি হয়ে শেষ ৩২-এ যাওয়ার আশা করতে হবে।

তবে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকলে ব্রাজিল দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠতে পারবে।

ব্রাজিল যদি শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হয়, তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 1 =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ব্রাজিলের নকআউট এখনও নিশ্চিত নয় করনীয় কী?

Update Time : ০৩:৩৬:১৮ pm, Saturday, ২০ জুন ২০২৬