ফাইনালে আরাকারাজের মুখোমুখি সিনার » দৈনিক সবুজ বাংলা
০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
উইম্বলডন টেনিস

ফাইনালে আরাকারাজের মুখোমুখি সিনার

রজার ফেদেরারকে ছোঁয়ার আর মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ার হাতছানিতে ছুটে চলা নোভাক জোকোভিচ হঠাৎ করেই পথ হারিয়ে ফেললেন। বলা যায়, নিজেকেই যেন হারিয়ে ফেললেন সার্ব তারকা। ইয়ানিক সিনারের বিপক্ষে কোনো লড়াই-ই করতে পারলেন না তিনি! দাপুটে পারফরম্যান্সে উইম্বলডনের ফাইনালে উঠলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সিনার।

সেন্টার কোর্টে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে পুরোটা সময় দ্বিতীয় সেরা হয়েই ছিলেন ৩৮ বছর বয়সী জোকোভিচ। কখনোই লড়াইয়ে সেভাবে পারেননি প্রাণ ফেরাতে। মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটেই সরাসরি সেটে জয় তুলে নেন সিনার। ইতালিয়ান তারকার জয় ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয়ী সিনার এবারই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। আর নারী ও পুরুষ মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। সেটাই নিজের করে নেওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন সার্ব তারকা। সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর যদিও অপেক্ষা তার বেড়েই চলেছে। সবশেষ তিনি জিতেছেন ২০২৩ সালের ইউএস ওপেন। তার সামনে হাতছানি ছিল আরও এক রেকর্ডের, উইম্বলডনে কিংবদন্তি ফেদেরারের সর্বোচ্চ আট শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসানোর। এবার অন্তত তার কিছুই হতে দিলেন না সিনার। আট বছরের মধ্যে এবারই প্রথম, বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারলেন না জোকোভিচ।

প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেই শিরোপা হাসি হাসতে হলে সিনারের পার করতে হবে কার্লোস আলকারাস বাধা। এখানে ২০২৩ ও ২০২৪ আসরসহ এখন পর্যন্ত মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই স্প্যানিয়ার্ড। দিনের প্রথম সেমি-ফাইনালে টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠেন ২২ বছর বয়সী আলকারাস।

এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা ফাইনাল নিশ্চিত করায় রোমাঞ্চকর এক শিরোপার লড়াই হাতছানি দিচ্ছে। ফরাসি ওপেনে গত আসরের ফাইনালে পাঁচ ঘণ্টার বেশি সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন আলকারাস।

২৩ বছর বয়সী সিনার এবার পাল্টা জবাব দিতে পারেন কি-না, সেটাই এখন দেখার অপেক্ষা। আগামী রোববার মাঠে গড়াবে ফাইনাল।

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

উইম্বলডন টেনিস

ফাইনালে আরাকারাজের মুখোমুখি সিনার

আপডেট সময় : ০৮:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫