পাকিস্তান অলআউট ১১০ রানে » দৈনিক সবুজ বাংলা
০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মোস্তাফিজের রেকর্ড

পাকিস্তান অলআউট ১১০ রানে

শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসগড়া সিরিজজয়ের পর আজ মিরপুরে আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। মাঠে নেমেই বাজিমাত করে তারা।

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে গুটিয়ে দেয় স্রেফ ১১০ রানে। যেটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের সর্বনিম্ন সংগ্রহ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে (৬) ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। পরের ওভারে তিনে নামা মোহাম্মদ হারিসকে (৪) ফেরান মাহেদি হাসান। অধিনায়ক সালমান আলি আগাও পারেননি টিকতে। তানজিম হাসান সাকিবের বল লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্রেফ ৩ রানে। ষষ্ঠ ওভারে শূন্য রানে ফেরেন হাসান নওয়াজও।

ছয়ে নামা মোহাম্মদ নওয়াজ ৩ রান করে রান আউট হন। লড়তে থাকা ফখর জামান যদিও ফিফটির দিকে এগোচ্ছিলেন। তবে পারেননি পূর্ণ করতে। রান আউট হয়ে ৩৪ বলে ৪৪ রান করে ফেরেন তিনি। সপ্তম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। কিন্তু সপ্তদশ ওভারে খুশদিলকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান।

১১০ রানে ৭ উইকেট হারিয়ে শেষ ওভার খেলার প্রস্তুতি নেয় পাকিস্তান। তবে প্রথম বলেই ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন সালমান মির্জা। আর তৃতীয় বলে আব্বাসকে ২২ রানে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন তাসকিন। ৩.৩ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৩ উইকেট নেন বাংলাদেশি এই পেসার।

আর ৪ ওভারে স্রেফ ৬ রান দিয়ে দুই উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেও বাংলাদেশি এখন তিনি। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

মোস্তাফিজের রেকর্ড

পাকিস্তান অলআউট ১১০ রানে

আপডেট সময় : ০৯:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫