ডানা কাপে খেলবে স্কলাসটিকা ফুটবল টিম » দৈনিক সবুজ বাংলা
০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডানা কাপে খেলবে স্কলাসটিকা ফুটবল টিম

সেই ১৯৯০ সালে বিকেএসপি ইউরোপে গিয়ে ডানা কাপ ও গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট ডানা কাপে (ডেনমার্কে অনুষ্ঠিতব্য) অংশ নেওয়ার জন্য বাংলাদেশের স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ১২ সদস্যের এক ফুটবল টিম ডেনমার্কে গিয়েছেন।

স্কলাসটিকা ফুটবল টিম ডেনমার্কের হিজিং শহরে মঙ্গলবার (২২ জুলাই) প্রথমে নরওয়ের আউস্ট্রোত ইদ্রেতাসলাগ-১ দলের মুখোমুখি হবে। পরে একই দেশের লুংদাল স্পোর্টস ক্লাবের যুবদলের সঙ্গে খেলবে।

রায়হান আমিনের নেতৃত্বে ফুটবল টিমের অন্য খেলোয়াড়রা হলেন- আয়ান মেহেদি, ফায়াজ আহমেদ রাফি, মাসিয়াত-ই ইলাহি, জাবির বিন আজাদ, মির্জা মোহম্মদ শাইয়ান, রাইয়ান মুজিব ফুয়াদ, মোহম্মদ তহা গাগাই, রিয়াদ ইসলাম ও মাবরুর-উল হক। এছাড়া টিম লিডার হিসাবে রয়েছেন জহির রায়হান এবং কোচ মোহম্মদ ফারুকুল ইসলাম।

প্রতি বছর পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪৫টি দেশের ১,০০০-এরও বেশি দল এবং প্রায় ২০,০০০ ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

ডানা কাপে খেলবে স্কলাসটিকা ফুটবল টিম

আপডেট সময় : ১০:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫