যে কারণে বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ বিদেশি » দৈনিক সবুজ বাংলা
১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ বিদেশি

ফুটসালে জাতীয় দলের হেড কোচ হতে লেভেল ৩ সনদ প্রয়োজন। বাংলাদেশের কারো এটা নেই। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিদেশি কোচ আনতে বাধ্য হয়েছে।

এশিয়ান ফুটসালের বর্তমান এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরান। আসন্ন এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ ইরানের গ্রুপেই পড়েছে। বাফুফে বাংলাদেশ ফুটসাল দলের জন্য ইরান থেকেই কোচ আনছে।

৫৯ বছর বয়স্ক সাঈদ খোদারাহমি বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ হয়ে আসছেন। আগামী সপ্তাহের মধ্যে তিনি ঢাকায় আসবেন। সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্যন্ত মূলত ইরানী এই কোচকে চূড়ান্ত করেছে বাফুফে। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঈদ ২০১০ সাল থেকে অদ্যবধি এএফসির ফুটসাল ইন্সট্রাকটর। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন ২০১২-১৬ পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ফুটসালের ওপর বইও লিখেছেন সাঈদ।

বাংলাদেশ কখনো ফুটসালের পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তাই এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ের জন্য উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল। সেই ট্রায়াল থেকে ৫৩ জন ফুটবলার প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ইরানী কোচ আসলে সেই ফুটবলারদের নিয়ে আরেক দফা ট্রায়াল হবে। সেখান থেকে বাছাই হওয়ার পর আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন ১৪ জন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

যে কারণে বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ বিদেশি

আপডেট সময় : ০৬:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫