সিঙ্গাপুর গেলেন সাঁতারু সামিউল-অ্যানি » দৈনিক সবুজ বাংলা
০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর গেলেন সাঁতারু সামিউল-অ্যানি

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলতে আজ সিঙ্গাপুরে গেলেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও অ্যানি আক্তার। দুই সাঁতারুর সঙ্গে গেছেন নৌবাহিনীর কোচ নিয়াজ আলী ও কংগ্রেস প্রতিনিধি এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন।

১১ জুলাই থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। চলবে ৩ আগস্ট পর্যন্ত। বিশ্ব আসরে সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৬.৯০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন সামিউল। এছাড়া গত বছর মে মাসে অনুষ্ঠিত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি। সেই ফলাফলই তাদের বিশ্ব সাঁতারে যাওয়ার পথ করে দিয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ২০৫ দেশের ২৫০০-এর বেশি অ্যাথলেট। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে সিঙ্গাপুর। প্রতিযোগিতা শেষে আগামী ৪ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ সাঁতার দল।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

সিঙ্গাপুর গেলেন সাঁতারু সামিউল-অ্যানি

আপডেট সময় : ০৭:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫