এক ম্যাচ সাসপেন্ড, ক্ষুব্ধ মেসি! » দৈনিক সবুজ বাংলা
০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচ সাসপেন্ড, ক্ষুব্ধ মেসি!

মেজর লিগ সকারে (এমএলএস) অল-স্টার গেমে খেলেননি লিওনেল মেসি। তাকে ছাড়াই অস্টিনের কিউ২ স্টেডিয়ামে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছিল এমএলএস অল-স্টারস।

এ ম্যাচের জন্য ডাক পেয়েও শেষ মুহূর্তে এমএলএস অল-স্টারস দল থেকে নিজেদের সরিয়ে নেন মেসি ও জর্দি আলবা। তাতে এক ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন দুজন। নিয়ম অনুযায়ী, চোটের মতো যৌক্তিক কারণ ছাড়া দলে ডাক পেয়েও কেউ না খেললে শাস্তি পেতে হয় খেলোয়াড়দের। সেই শাস্তিটাই পেলেন মেসি। এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই শাস্তি পেয়েছেন জর্দি আলবাও।

মেসির এই শাস্তি নিয়ে মায়ামির সহ-মালিক জর্জ মাস বললেন, ‘মেসি ভীষণ হতাশ। ও ভীষণ, ভীষণ ক্ষুব্ধও। আমিও মনে করি শাস্তিটা বেশি কঠোর হয়ে গেছে। মেসি-আলবা দুজনই বুঝতে পারছে না, একটা প্রদর্শনী ম্যাচ না খেললে শাস্তি পেতে হবে কেন? আশা করছি এটা বড় প্রভাব ফেলবে না ভবিষ্যতে।’

মেসি গত ২৫ দিনের মধ্যে ৯ ম্যাচ খেলেছেন। ক্লাব বিশ্বকাপে খেলেছেন ৪ ম্যাচ এবং মায়ামির হয়ে খেলেছেন ৫ ম্যাচ। প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন ৯০ মিনিট। সেটা জেনেই এমএলএস কমিশনার ডন গারবার বলেছিলেন, ‘ওদের সূচিটা অন্য কোনো দলের মতো ছিল না। বেশির ভাগ দলগুলোই ১০ দিনের বিরতি পেয়েছে, মায়ামির সেটা পায়নি।’

তারপরও মেসিকে শাস্তি দেওয়া নিয়ে গারবার বললেন, ‘আমি জানি মেসি এই লিগ ভালোবাসে। আমার মনে হয় না এমএলএসের জন্য মেসির চেয়ে আর কোনো ফুটবলার বেশি কিছু করেছে। ম্যাচটা না খেলার তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তবে অল-স্টার ম্যাচের জন্য আমাদের একটা প্রক্রিয়া আছে, আর সেটাই মানতে হয়েছে (শাস্তি দিতে হয়েছে)।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

এক ম্যাচ সাসপেন্ড, ক্ষুব্ধ মেসি!

আপডেট সময় : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫