2:28 pm, Tuesday, 16 June 2026

চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

চলচ্চিত্র ও নাট্যজগতে বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন বাচ্চু। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করেছেন সততা ও পেশাদারিত্বের সঙ্গে। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে, কাজ করেছেন আলোর পিপাসা, আগন্তুক ও দর্পচূর্ণ সিনেমায়। ১৯৬৮ সালে রূপকুমারী সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর অবুঝ মন সিনেমায় কাজ করেছেন চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে।

পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে বলবান, যাদুর বাঁশি (বাচসাস), দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা এবং প্রতারক। তিনি বাচসাস ছাড়াও ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + five =

About Author Information

Tipu Sultan

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ২১৩ কোটি টাকার সহায়তা

চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

Update Time : ০৩:৩৮:১৩ pm, Sunday, ৪ জানুয়ারী ২০২৬