০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত মো. মুজাহিদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের ৫১ নম্বর ভোটকক্ষে তিনি দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা জানান, হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

সরাইলের নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার এই ঘটনা নিশ্চিত করেছেন। এই ঘটনায় কেন্দ্রে নিরাপত্তা ও ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে চলেছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

আপডেট সময় : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬